মিথ্যে হলো সত্যি
কবি♦♦♦
ইচ্ছেগুলা হয় না পূরণ
মনের ভিতর ভূলের ত্বারণ,
কটকটিয়ে খাচ্ছে ঘুণে
অভিশাপের সপ্ন পূরণ।
স্বপ্নগুলো গৌন হলো
ভালোবাসা মৌন হলো,
অবিশ্বাসের আগুনে জ্বলে
মিথ্যা রা আজ সত্যি হলো।
সমবেদনা ♦♦♦
বারে বারে বলা মিথ্যে
সত্য বলেই মানা হয়,
অবিশ্বাসের আগুনে পুড়ে
মিথ্যাটাকে জানা হয়।
মৌন যখন ভালোবাসা,
স্বপ্নটা কি গৌন হয়?
ইচ্ছেঘুড়ির পাগলামীতে
মিথ্যেগুলোই সত্যি হয়।
সময় প্রবাহে কবি♦♦♦
আর হবে না মিথ্যের জয়
কষ্ট গেছে চলে,
ভালবাসার জোয়ারে আমি
দুঃখ গেছি ভুলে।
স্বপ্ন আমার উজ্জল আজ
ভ্রান্তি গেছে জমে,
ইচ্ছেগুলো আজকে আমার
সত্যি হয়ে নামে।
সত্যিকারের প্রেম যখনি
মোর জীবনে এলো,
মিথ্যেগুলো আজকে সবই
সত্যি হয়ে গেলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন