মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

তোর হৃদয় বন্দরে

নিসংগতার কষ্ট ছিলো মনের অন্দরে,
ভিরলো আমার প্রেমের তরি তোর হৃদয় বন্দরে।
মনের জ্বালা মিটিয়ে দিলি কোমল পরশ দিয়ে,
সিন্দুসম দুঃখ গুলো গেলো হারিয়ে।
আড্ডাবাজী বন্ধুরা আজ  মনে হচ্ছে ফিকে,
মনের ঘড়ির প্রেমের কাটা ঘুরছে তোরই দিকে।
মন খারাপের যন্ত্রণারা পালিয়ে গেলো দূরে,
যেদিক তাকাই তোর চেহারাই আসে ঘুরে ফিরে।
বাউণ্ডুলে মনের সেতার দিচ্ছে সুরের তান।
বেসুরো এই ফাঁটা গলায় হচ্ছে মধুর গান।
হৃদয় আমার খুশিতে আজ ধিনাক তা ধিন নাচে
সকাল বিকাল সব ভাবনায় তোকে নিয়েই আছে।
ভালোবাসা তোর এতো যে জোর বুঝিনিতো আগে,
সাদা-কালো সব কিছু আজ রঙিন রঙিন লাগে।
কাজ-কর্ম সব ভুলে গিয়ে,
দুঃখগুলো ছুড়ে দিয়ে,
শত খুশি হাসির ঝিলিক প্রাণের অন্দরে।
ভিরেছে প্রেমের তরি তোর হৃদয় বন্দরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন