শুক্রবার, ২৪ জুন, ২০১৬

 নার্সিসিজম একটি জটিল মানসিক ব্যাধি। কিন্তু বাংলাদেশে এই রোগে আক্রান্ত রোগির সংখ্যা নেহায়েত কম নয়। একটি বেসরকারি সূত্রমতে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (Graduation level), নার্সিসিজমে ভোগা শিক্ষার্থীদের হার ০.৯% এর বেশি। স্বাভাবিক পারিবারিক ও সামাজিক সম্পর্ক রক্ষার খাতিরে  আমাদের প্রতেকেরই উচিত এই নিরব মহামারি নার্সিসিজম সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখা।  আমি খুব সহজ বাংলায় লিখতে চেষ্টা করলাম।  যারা লম্বা লিখা পড়তে আগ্রহী নন, তাদেরকে অনুরোধ করছি না পড়বার জন্য।  শুরুতেই ভূমিকা হিসেবে একখানা চটকদার কাল্পনিক গল্পের অবতারণা করছি।
পুরোনো ঢাকার বিখ্যাত একটি মেডিক্যাল কলেজের একজন শিক্ষকের সাথে সেই কলেজেরই অষ্টাদশ ব্যাচের একজন ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  মেয়েটির পুরু কাচের চশমার ফ্রেমে ঢাকা গাম্ভীর্য স্যারের মন চুরি করে ফেলে।  দুজনের মাঝে প্রথমে ঘোরাফেরা টাইপের এবং শেষ পর্যন্ত, বেশ গভীর সম্পর্ক গড়ে উঠে। ....বর্তমান যুগে গভীর বলতে যা বুঝায় আর কি!!!  মেয়েটির কিঞ্চিৎ শারীরিক শীতলতা (Frigidity)  কে স্যার শুধুমাত্র নিষ্পাপতা ভেবে মনে মনে ব্যাপক প্রশান্তি লাভ করলেন। মেয়েটির অনুরাগ আর একগুয়েমিকে কিশোরীসুলভ চপলতা ভেবে স্যার মেয়েটিকে বিয়ের সিদ্ধান্ত নিলেন। কয়েকদিন বাদেই তাদের বিয়ের সানাই বাজবে।  এমনই  গুরুত্বপূর্ণ সময়ে হঠাত করেই স্যার আবিষ্কার করলেন যে, তার প্রেমিকা নার্সিসিজমে ভুগছেন।  এই রোগের ধরণ সম্পর্কে তার ভালো ধারণা ছিলো।  ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হতে এবং মেনে নিতে তার কিছুটা সময় লাগলেও, তিনি ব্যাপারটাকে স্বাভবিকভাবেই নিলেন।   কারণ মেয়েটির প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।   উনি মেয়েটিকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করলেন এবং রোগ সম্পর্কে আলোচনা করলেন।  কিন্তু তার ফল দাড়ালো, নিশ্চিত ঝগড়া।   আর সব রোগির মত এই মেয়েটিরও মনে হলো স্যার তার  স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন কিংবা বেশি অধিকার খাটানোর চেষ্টা করছেন।  ব্যাক্তিস্বাধীনতা খর্ব হতে পারে ভেবে মেয়েটি সরাসরি সম্পর্ক ভেঙে দেয়ার হুমকি দিলো।
স্যার হাল ছাড়লেন না।  তিনি মেয়েটিকে সুস্থ্য করার জন্য Nonpharmachological  নানাধরনের পদ্ধতি প্রয়োগের চেষ্টা করলেন।  এইবার মেয়েটির পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া হলো।  স্যারের ফেসবুক একাউন্ট হ্যাক হলো।  তার পরিবার ও বন্ধুদের মেসেঞ্জারে তার আইডি থেকে আজে বাজে মেসেজ যেতে লাগলো।   তার মোবাইলের সিমগুলোও কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেলো।
 ততদিনে স্যারের কাধে ভর দিয়ে ছাত্রীটি সেকেন্ড প্রফেশনাল পরীক্ষা প্রায় উতড়ে গেছেন।  কিছুদিন বিরতি দিয়ে স্যার আবার মেয়েটির সাথে সম্পর্ক স্বাভাবিক ও তার সুস্থ্যতার জন্য চেষ্টা করলেন।  এবার মেয়েটি  স্যারের ফেসবুক একাউন্ট হ্যাক করা অবস্থার কিছু মন গড়া মেসেজ নিয়ে সরাসরি স্যারকে ব্লাকমেইলর ভয় দেখালেন এবং সম্পর্ক ভেঙে দেবার জন্য চাপ প্রয়োগ করলেন।  অনিচ্ছা সত্বেও  বাধ্য হয়ে স্যার সাহেব সম্পর্কের ইতি টানলেন।
  একবছর পর তিনি জানতে পারলেন যে, সেই মেয়েটি কলেজের ভিতরের ও বাইরের একাধিক ছেলের সাথে নোংরা সম্পর্কে  জড়িয়ে পড়েছেন এবং খারাপ মেয়ে হিসেবে সবার কাছেই চিহ্নিত হয়ে গেছেন।  মনে অনেক কষ্ট নিয়ে জনাব স্যার সাহেব ব্যাপারখানা চেপে গেলেন।  একটি প্রশ্নই তার মনে বারবার আসতে লাগলো।  প্রশ্নটি হচ্ছে ,যে মেয়েটি তাকে শারিরিকভাবে সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারে না, সে কিভাবে একাধিক ব্যাক্তির সাথে অনৈতিক সম্পর্ক করছে?  একটুখামি নকল প্রশংসা ফাঁদে পড়ে কিভাবে একটি আপাত-বুদ্ধিমান মেয়ে এই ধরনের অন্যায় পথে চলে গেলো? কেনো এতো অদ্ভুত এই রোগ নার্সিসিজম!!

গ্রীক মিথোলজি অনুসারে, অপূর্ব সুন্দর ও প্রবল আত্মকেন্দ্রিক NARCISSUS,     দেবি ECHOর প্রেম প্রত্যাখান করে অভিশাপগ্রস্থ হোন এবং নদীর জলে ভেসে উঠা নিজেরই প্রতিবিম্বের প্রতি কামাসক্ত হয়ে জলে ডুবে মারা যান। নিজের প্রতি অতিরিক্ত মোহের এই মানসিক ব্যাধিকে পরবর্তিতে NARCISSISM নামে অভিহিত করা হয়।  
     নার্সিসিজম শুধুমাত্র একটি মানসিক ব্যাধিই নয়। এর আর্থসামাজিক ও সাংস্কৃতিক পটভুমিও রয়েছে। ছোট বেলা হতে চাইবার আগেই সবকিছু পেয়ে যাওয়া ছেলে-মেয়েরা বয়োবৃদ্ধির সাথে সাথে এর শিকার হতে পারেন।  বিশেষ করে প্রবল আত্মকেন্দ্রিক,  শিশুকালে স্নেহবঞ্চিত ও গোপন পারিবারিক নির্যাতনের শিকার  মানুষের মাঝে পরিণত জীবনে এর লক্ষণ প্রকাশ পায়।  এই রোগের লক্ষনের মধ্যে প্রধান হচ্ছে,  ১.নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবা   ২.লজ্জাহীণতা   ৩.উগ্রতা    ৪.জনপ্রিয় মানুষকে হিংসা করা   ৫.অন্যের নিকট অনুচিত দাবি করা   ৫.অন্যের যোগ্যতা ও অনুভুতিকে অবমূল্যায়ন করা  ৬.নিজের জীবনে জাদুকরী অলীক কিছু ঘটবেই, এই অন্ধবিশ্বাস রাখা।  ৭.তোষামোদি পছন্দ করা  ৮.সহযোগীতা ও সহমর্মিতা প্রকাশে অনিহা।
  নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবার মধ্য দিয়ে এর সুত্রপাত হয়(ফার্স্ট ডিগ্রী)।  রোগি নিজেকে ব্যাতীত কাউকেই পূরোপুরি বিশ্বাস করতে পারেন না।  আশেপাশের সফল ও জনপ্রিয় লোকজনকে অপছন্দ করেন। মিথ্যে তোশামোদকারীরাই তার প্রিয় হন।  নিজে যা ভালো বোঝেন, সকলের শত বারণ সত্তেও তাই করেন।  অল্পতেই প্রায় সকলের সাথেই রাগ ও দুঃব্যাবহার করেন। অকপটে মিথ্যাচার ও প্রতারণা করাকে স্বাভাবিক মনে করেন।  নিজেকে সবার উপড়ে তুলতে যেয়ে নিকটজন ও নিজ পরিবারের লোকজনের গোপন নেতিবাচক তথ্যও অনায়াসে সবার সামনে প্রকাশ করেন।  ফলে এদের পারিবারিক জীবন সমস্যাসঙ্কুল  হয়ে উঠে।  পরিবার ও সম্পর্কের ব্যাপার এরা খুব উদাসিন থাকেন ও অধিকাংশই নিঃসঙ্গ জীবন যাপন করতে পছন্দ করেন।  সেকেন্ড ডিগ্রি নার্সিসিজমে ভোগা মেয়েরা, মেয়েলী স্বভাবের পুরুষ এবং ছেলেরা পুরুষালী মেয়েদের প্রতি আকৃষ্ট হন।  তবে সেটা সাময়িক।  থার্ড ডিগ্রিতে ভোগা রোগিরা সম্পুর্ণ নিঃসঙ্গ জীবন যাপন করেন।  এই সময় অনেকের মধ্যে ক্লেপ্টোম্যানিয়া ও সিজোফ্রেনিয়া দেখা দেয়। ফলস্রুতিতে ধীরে ধীরে এরা সম্পুর্ন মানসিক রোগি হিসেবে চিহ্নিত হয়ে পড়েন এবং নিজের ও আশেপাশে থাকা সকলের জীবনকে দূর্বিসহ করে তোলেন।
নার্সিসিস্টিক পার্সোনালিটি ইনভেন্টরি পদ্ধতির মাধ্যমে রোগের ডিগ্রি নির্ণয় করা যায়।
মনোরোগ বিশেষজ্ঞগণ নার্সিসিজম কে খুব দূর্বল ভাবে দুই ধরণে ভাগ করেন। ১. EXHIBITIONIST( অতি উগ্র ও হিংসুক) ২.CLOSET(সব কিছুতেইপ্রশ্ন করা) । এই দুপ্রকার ছাড়া আরো কিছু উপবিভাগ থাকলেও সেগুলো খুব একটা মানা হয় না। কারণ এই রোগের শারীরিক, মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিস্তারকে একসাথে বিশ্লেষণ করা যায় না।
এই ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় ঔষধের ভুমিকা নগণ্য।  খুব সল্প মাত্রায় ANXIOLYTIC  DRUG কিছুটা কাজে আসে।  তবে এদের চিকিৎসায়  দীর্ঘমেয়াদি সাইকোথেরাপি (BEHABIORAL & SOCIAL THERAPIES) দরকার।  মানসিক,পারপ্বার্শিক ও সামাজিক ADAPTATION  এর মাধ্যমে ধীরে ধীরে এদের সুস্থ্য করে তোলা সম্ভব।  সুতরাং আপনার আশেপাশে কেউ এই রোগে আক্রান্ত হলে তাকে রোগের আদ্যোপান্তো জানাতে হবে এবং একজন সাইক্রিয়াটিস্টের অধীনে চিকিৎসা নেবার পরামর্শ দিতে হবে।  মনে রাখতে হবে যে, উপেক্ষা নয় বরং সহমর্মিতা ও উপযুক্ত শিক্ষাই পারে যেকোনো মানসিক রোগ নির্মূল করতে। সবাইকে শুভেচ্ছা।          
                    ............... ডাঃ খন্দকার লুতফর রহমান।

রবিবার, ১৯ জুন, ২০১৬

নতুন অতিথি আগ্নীক

নতুন অতিথি

এতদিন ছিলে তুমি
মায়ের কোখেতে
আজকে তোমার জন্ম হলো
এই পৃথিবীর বুকে।
অবাক হয়ে তাকিয়ে সবাই
তোমার মুখের পানে,
শান্তি হবে মন জুরোবে
সবার কোলে টানে।
চেহারা কার, মার না বাবার?
নাকি মতন মামা,
এহাত ওহাত সবার হাতে
ঘোরে নতুন জামা।

পিটপিটিয়ে তাকিয়ে তুমি
চোখেতে বিঃষ্ময়
সবার মনেই দোয়া, জীবন
ধন্য যেনো হয়।

♦♦♦ দ্বিতীয় বারের মত মামা হলাম।এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়♦♦♦

দুঃখ ছুয়ে ফেলে

পৃথিবীর সব মানুষগুলো
শুধু আনন্দ ছুতে চায়,
দুঃখের কথা বলতে গেলেই
গোপনে সব পালিয়ে যায়।
সুখে যাদের পাশে ছিলাম
দুঃখে গেলাম ভুলে,
পাছে তাদের দুঃখখোগুলো
আমায় ছুয়ে ফেলে।
বন্ধু আমার ভালোই ছিলো
সুখে ছিলো লালে,
কস্টে যখন নীল হলো সে
চলে এলাম ফেলে।
....মনে শুধু একটাই ভয়.........
পাছে তাহার দুঃখখো যদি
আমায় ছুয়ে ফেলে।

মিথ্যে হলো সত্যি

মিথ্যে হলো সত্যি

কবি♦♦♦

ইচ্ছেগুলা হয় না পূরণ
মনের ভিতর ভূলের ত্বারণ,
কটকটিয়ে খাচ্ছে ঘুণে
অভিশাপের সপ্ন পূরণ।

স্বপ্নগুলো গৌন হলো
ভালোবাসা মৌন হলো,
অবিশ্বাসের আগুনে জ্বলে
মিথ্যা রা আজ সত্যি হলো।

সমবেদনা ♦♦♦

বারে বারে বলা মিথ্যে
সত্য বলেই মানা হয়,
অবিশ্বাসের আগুনে পুড়ে
মিথ্যাটাকে জানা হয়।
মৌন যখন ভালোবাসা,
স্বপ্নটা কি গৌন হয়?
ইচ্ছেঘুড়ির পাগলামীতে
মিথ্যেগুলোই সত্যি হয়।


সময় প্রবাহে  কবি♦♦♦

আর হবে না মিথ্যের জয়
কষ্ট গেছে চলে,
ভালবাসার জোয়ারে আমি
দুঃখ গেছি ভুলে।
স্বপ্ন আমার উজ্জল আজ
ভ্রান্তি গেছে জমে,
ইচ্ছেগুলো আজকে আমার
সত্যি হয়ে নামে।
সত্যিকারের প্রেম যখনি
মোর জীবনে এলো,
মিথ্যেগুলো আজকে সবই
সত্যি হয়ে গেলো।

শুক্রবার, ৫ আগস্ট, ২০১১

রোজার দিনে পানি পান

১৫ ঘণ্টার রোজা । তারওপর  শ্রাবণ মাসের প্রখর রোদ । বেশীর ভাগ মানুষ এই দুশ্চিন্তাতে অস্থির , কোনও রোগ- ব্যাধি
না আক্রমণ করে । অথচ শুধু মাত্র প্রচুর পানি পানের করে এই সমস্যা সমাধান সম্ভব। বিশেষ করে ইফতারের পরে তৈল চর্বিযুক্ত খাবার পরিহার করে পানি যুক্ত ফলমূল , গাঁজর , শসা ,পেয়ারা, আপেল গ্রহণ  করলে পানিশূন্যতা দ্রুত পুরন হবে । এছাড়া চিরা এবং মুড়ি পানিতে ধুয়ে খেলে তা দ্রুত  পানির অভাব দূর করতে পারে । লেবুর শরবত আর খেজুর দ্রুত শরীরের শর্করার অভাব পূরণ করে । সেহেরীতে বেশী শুখনো খাবার না খেয়ে তরলযুক্ত খাবার খাওয়া উচিত। তাহলে সারা দিনের পানিসল্পতার কিছুতা সমাধান অন্তত হবে। রোজায় সবাই বেশী বেশী পানি পান করুন আর সুস্থ থাকুন।



বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

"আদা এবং লাউ এর উপকারিতা"


আমাদের ঘরে বিভিন্ন ধরনের শাক, সবজি, ফলমুল এবং মশলা রয়েছে যা আমরা নিয়মত ব্যবহার করি। এদের প্রায় সবগুলোতেই রয়েছে ভেষজ গুন।
প্রথম উপাদানঃ “আদা”

আদা আমাদের খুব পরিচিত একটি মশলা। এই আদার রয়েছে প্রচুর ভেষজ গুন। এই আদা খেলে শরীরের কি কি উপকার হয়, তা সংক্ষেপে দেয়া হোল,

১***  আদার রস শরীর শীতল করে এবং হার্টের জন্য উপকারী।

২***  আদার রস এর সাথে লবন মিশিয়ে পান করলে, হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, মল পরিস্কার করে, আমাশা সারায়, খিদে বাড়ায়, বায়ু ও কফ দূর করে।

৩***  আদা এবং পাতিলেবুর রসের মিস্রনে লবন মিশিয়ে খেলে মুখে রুচি বাড়ে এবং পেটের গ্যাস জনিত ফোলা কমে যায়।

৪***  কাশি এবং হাঁপানির জন্য আদার রসের সাথে মধু মিশিয়ে সেবন করলে বেশ উপশম হয়।

৫***  আদার আরও অন্যান্য গুনাবলির মধ্যে আছে, পাকস্থলী, লিভার এর শক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে, কৃমি নিঃসরণ করে, নাক, কান, গলা জনিত রোগের উপশম করে।



দ্বিতীয় উপাদানঃ লাউ

লাউ বেশ সহজলভ্য এবং উপাদেয় খাবার। হাদিসে এই লাউ এর কথা উল্লেখ আছে বেহেশতী ফল হিসেবে।
লাউ এর পুষ্টি তালিকাঃ ১০০ গ্রাম লাউয়ে আছে,
কার্বোহাইড্রেটঃ ২.৫ গ্রাম
প্রোটিনঃ ০.২ গ্রাম
ফ্যাটঃ  ০.৬ গ্রাম
ভিটামিন-সিঃ  ৬ গ্রাম
ক্যালসিয়ামঃ  ২০ মি.গ্রা.
ফসফরাসঃ  ১০ মি.গ্রা.
পটাশিয়ামঃ ৮৭ মি.গ্রা.
নিকোটিনিক অ্যাসিডঃ ০.২ মি.গ্রা.
এছাড়াও লাউয়ে রয়েছে খনিজ লবন, ভিটামিন বি-১, বি-২, আয়রন।

উপকারী গুনসমূহঃ
১***  লাউ নিয়মিত খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, কর্মউদ্দিপনা ও কর্মশক্তি বৃদ্ধি পায়।

২***  যাদের শরীর এবং মাথা গরম, অল্পতেই রেগে যান বা সোজা বাংলায় রগচটা, তারা লাউ খেলে বেশ উপকার পাবেন।

৩***  লাউ টুকরো করে কেটে ধইন্না, জিরা, হলুদ এবং অল্প একটু লবন দিয়ে সিদ্ধ করে খেলে হৃদরোগের উপশম হয়।

৪***  ক্ষয় রোগ বা টি.বি. রোগীরা নিয়মিত লাউ সেবন করলে উপকার পাবেন।

৫***  লাউ কুরুনি দিয়ে কুরে নিয়ে একটি কাপড় দিয়ে ব্যান্ডেজের মতো বানিয়ে জ্বরের রোগীর মাথায় বেধে দিলে জ্বরের উপশম হয়। কারন লাউ এর রয়েছে তাপ শোষণ ক্ষমতা।

৬***  অশ্বরোগে লাউ পাতার রস ব্যবহার করলে আরাম পাওয়া যায়।

৭***  ১২৫ গ্রাম কোরানো কচি লাউ ৪৫০ গ্রাম দুধ সহ সেদ্ধ করে ঘন হলে নামিয়ে তাতে চিনি মিশিয়ে ৩ থেকে ৪ দিন খেলেই প্রমেহ রোগের উপশম হয়।

৮***  মুখে বা চোখের নিচে মেছতা পড়লে, এক টুকরা লাউ আগুনে ঝলসে হালকা গরম অবস্থায় ছত্রাক জনিত মেছতা ১০/১৫ দিনের মধ্যে কমতে থাকবে।

আজ এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে জানাবেন।
এইগুলোর তথ্যসূত্রঃ বিভিন্ন কবিরাজি ও ভেষজ উপাদানের বই, এবং মুরুব্বীদের কাছ থেকে শোনা।
সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই শুভকামনায়।

বুধবার, ৬ জুলাই, ২০১১

রকমারি (rokomari): What is Positive Attitude ??? (Part-2)

রকমারি (rokomari): What is Positive Attitude ??? (Part-2): "আমাদের কোনটা প্রয়োজন এবং কেন প্রয়োজনঃ আপনি যদি ভাবেন যে আপনি সফল হবেন, সেটি সঠিক। আপনি যদি ভাবেন যে আপন..."